সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ ঘুমের মধ্যে পড়ে যাচ্ছেন?

news-image

অনলাইন ডেস্ক : গভীর ঘুমের মধ্যে অনেকেই চমকে ওঠেন। হঠাৎ মনে হয়, উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন। এতে এক ঝটকায় ঘুম ভেঙে যায়। আতঙ্কে হৃৎস্পদন জোরে চলা শুরু করে।

ডাক্তাররা বলছেন, এই ধরনের ঘটনা অনেকের সঙ্গেই ঘটে থাকে। আর এই নিয়ে তেমন ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডাক্তারদের কথায়, এই ধরণের লক্ষণকে ডাক্তারি ভাষায় হাইপনিক জার্কস বলে। পৃথিবীর ৭০ শতাংশ মানুষের সঙ্গে এটা ঘটে থাকে।

চিকিৎসকদের কথায়, এই ধরনের ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে ভোররাতেই হয়ে থাকে। তখন আমাদের শরীর আধজাগা-আধা ঘুম অবস্থায় থাকে। এই সময়ই একটা আচ্ছন্ন অবস্থায় থাকে আমাদের শরীর। সেই আচ্ছন্নতা থেকেই এমন অনুভব হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় বেশিমাত্রায় স্ট্রেস বা মানসিক চাপ হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। দুর্বলতার কারণেও এরকমটা হতে পারে। তবে এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।

ডাক্তাররা বলছেন, হাইপনিক জার্কস নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাতে ঘুমানোর সময় আমাদের শরীর তার পেশিগুলোকে আলগা করে দেয়। আর যার ফলেই এরকম অনুভূতি হয়। আর সে সময়ই মস্তিষ্কের কাছে মনে হয় উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট