বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সাংবাদিকদের সাথে সিনিয়র মৎস্য কর্মকর্তার মতবিনিময়

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার এক মতবিনিমিয় সভা আজ মঙ্গলবার উপজেলা মৎস্য ভবনে অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিমিয় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদের জানান,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ¦ মোহাম্মদ ছায়েদুল হক এমপি‘র নেতৃত্বে মাছ চাষে বাংলাদেশ বির্শ্বে এগিয়ে যাচ্ছে। মাছ চাষে দেশের এ অগ্রগতি ধরে রাখতে হবে। তিনি উপজেলার মৎস্য সম্পদের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় সম্পদ উন্নয়নের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা রমাঃ ছায়েদুর রহমানসহ প্রিন্ট মিডিয়ার স্থানীয় সংবাদকর্মী ও উপজেলা মৎস্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর