সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বিশেষ এই আঙ্গুলে রিং পরছেন নারীরা

news-image

অনলাইন ডেস্ক : ফ্যাশনে নিত্য নতুন সংস্করণ যোগ হচ্ছে। তার মধ্যে একটি হলো নারীদের কনিষ্ঠ আঙ্গুলে রিং পরা। বিশ্বজুড়ে এ প্রবণতা বাড়ছে। সেলিব্রেটিরা এটি বেশি করায় এ ট্রেন্ড দ্রুত ছড়াচ্ছে। অস্কারের রেড কার্পেটে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কনিষ্ঠ আঙ্গুলেও দেখা গিয়েছিল এই রিং। শুধু প্রিয়াঙ্কাই নন, হলিউডের এমা ওয়াটসনদের মতো প্রথমসারির তারকারাও কনিষ্ঠ আঙ্গুলে রিং পরছেন।

বাগদত্তা বা স্বামীর প্রতি ভালোবাসার প্রমাণস্বরূপ অনামিকায় রিং পরেন নারীরা। কিন্তু কনিষ্ঠ আঙ্গুলে রিং পরার মানে কী? বিশ্লেষণ করে এ তথ্যও বার করা গেছে। এ রিং পরার মানে হলো নিজের স্বত্তাকে ভালোবাসা। আগে নিজের জীবন। তারপরে অন্য কেউ। বাইরের কাউকে ভালোবাসতে হলে আগে নিজেকে ভালোবাসতে জানতে হবে।

যে ভালোবাসার স্বর্গীয় অনুভূতি মানুষ সারা বিশ্বময় খুঁজে বেড়াচ্ছে সেটি পাওয়া যাবে নিজের মধ্যেই। অন্য কারো কাছে নয়। তাই নিজেকে নিজের ভালোবাসার স্বীকৃতি স্বরূপই পরা হচ্ছে এই রিং। অনেক নারী দুই হাতের কনিষ্ঠ আঙ্গুলেই নজরকাড়া রিং পরছেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট