আমরণ অনশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তারা আমরণ অনশন শুরু করেন।

অনশনকারী দুই শিক্ষার্থী হলেন ইংরেজি বিভাগের ৪২তম আবর্তনের সর্দার জাহিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম আবর্তনের পূজা বিশ্বাস।

জানা গেছে, বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র সর্দার জাহিদ একাই অনশনে বসেন। পরে বিকেল ৪টার দিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম ব্যাচের ছাত্রী পূজা বিশ্বাস তার সঙ্গে যোগ দেন। পূজা বিশ্বাস বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলায় সামাজিক ও পারিবারিকভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। তাই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে বসেছি। ”

সর্দার জাহিদ বলেন, “সামনে আমার ফাইনাল পরীক্ষা কিন্তু মামলার মাধ্যমে নানান হয়রানির কারণে স্বাভাবিকভাবে পড়াশুনায় মনোযোগ দিতে পারছি না। সামাজিক ও পারিবারিকভাবে হেনস্থার শিকার হচ্ছি। তাই অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছি। ” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এসে মামলা প্রত্যাহার করার ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, “যতদূর জেনেছি দুইজন শিক্ষার্থী দুপুর ২টা থেকে শহীদ মিনারের এখানে অবস্থান করছে। বিষয়টি মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্তাব্যক্তিদের অবগত করেছি। উপাচার্য গুরুত্বপূর্ণ কাজে ক্যাম্পাসের বাইরে আছেন। উনি আসলে এ বিষয়ে প্রশাসনের বক্তব্য পরিষ্কার করবেন। ” মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি যতদূর জানি, মামলাটি এখন রাষ্ট্রবাদী মামলা। মামলার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী করবে- সে বিষয়ে একজন প্রক্টর হিসেবে এই মুহূর্তে আমি কিছু বলতে পারব না। ”

এর আগে শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গত ৯ জুলাই মানববন্ধন ও ১১ জুলাই মৌন মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার