সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গলাব্যথা কমাতে যেভাবে তুলসি ব্যবহার করবেন

news-image

স্বাস্থ্য ডেস্ক : গলার ব্যথার সমস্যা কমাতে তুলসি পাতার মিশ্রণ খেতে পারেন। ছবি : বোল্ডস্কাই

বর্ষকাল চলছে। এই সময়টায় অনেকেরই ঠান্ডা, কাশি বা গলা ব্যথার সমস্যা দেখা দেয়। এ ধরনের সমস্যা কখনো কখনো এতটাই যন্ত্রণাদায়ক যে দৈনন্দিন কাজকর্মগুলো ব্যহত হয়ে পড়ে।

এসব সমস্যা কমাতে খেতে পারেন তুলসি পাতার মিশ্রণ। এ ক্ষেত্রে তুলসি পাতার সঙ্গে যোগ করতে হবে চিনি, লবঙ্গ আর হলুদ। এসব উপাদানের প্রদাহরোধী ও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রকৃতি গলার সংক্রমণকে প্রশমিত করে; গলা ব্যথা কমায়।

গলা ব্যথা কমাতে তুলসি পাতার মিশ্রণের এই প্রণালি জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

উপাদান

১. বাদামী চিনি – এক টেবিল চামচ

২. লবঙ্গ – চার থেকে পাঁচটি

৩. তুলসি পাতা – পাঁচ থেকে ছয়টি

৪. হলুদ-এক টেবিল চামচ

প্রণালি

একটি প্যানের মধ্যে সব উপাদান নিয়ে সিদ্ধ করুন।
মিশ্রণটি ভালোভাবে হওয়ার জন্য বার বার নাড়তে থাকুন।
এরপর চুলা থেকে নামিয়ে গরম থাকতে থাকতে পান করুন।
ঠান্ডা ও গলা ব্যথা থাকলে এই মিশ্রণটি দিনে একবার খেতে পারেন।

এ ছাড়া ঠান্ডার সমস্যা সমাধানে তুলসি পাতার চাও খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট