সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেলাপিয়া মাছ স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?

news-image

লাইফস্টাইল ডেস্ক :তেলাপিয়া মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা বিজ্ঞানিরা এক গবেষণার মাধ্যমে দাবি করেছেন। এতে দেখা গিয়েছে স্বাস্থ্যের ভালোর চেয়ে ক্ষতি করে বেশি।গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশে কয়েকটি দেশের খাদ্য তালিকায় তেলাপিয়া শীর্ষস্থানীয় সামুদ্রিক খাদ্য হিসেবে জায়গা করে নিয়েছে। বাংলাদেশেও মাছটি খাদ্য হিসেবে বেশ জনপ্রিয় হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফিশারিজ ইনস্টিটিউটের তথ্য মতে, বর্তমানে চিংড়ি, স্যামন এবং ক্যানজাত টুনা মাছের পর তেলাপিয়া মার্কিনিদের চতুর্থ প্রিয় সামুদ্রিক খাদ্য।

ধারণা করা হয়, চাষ করা সহজ এবং খরচ কম বলেই তেলাপিয়া মাছ খাদ্য হিসেবে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। মাছটি সুস্বাদুও বটে। আর তাছাড়া প্রথমদিকে ধারণা করা হয়েছিল মাছটি স্বাস্থ্যকরও। কিন্তু কিছু পুষ্টিবিদ গবেষণার পর অভিযোগ করেছেন, তেলাপিয়া মাছ স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর।

২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন একটি গবেষণাপত্র প্রকাশ করে। ওই গবেষণা পত্রে জনপ্রিয় মাছ সমুহের দেহে থাকা ফ্যাটি অ্যাসিডের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।

এতে দেখা যায় তেলাপিয়া মাছে যুক্তরাষ্ট্রের অন্যান্য জনপ্রিয় সামুদ্রিক মাছের তুলনায় তেলাপিয়া মাছে অনেক কম পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে। এতে বরং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। যা একটি ক্ষতিকর অ্যাসিড (arachidonic acid)। এই অ্যাসিড দেহের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে মেরামতে সহায়ক। কিন্তু এটি আবার অ্যালঝেইমার এবং মস্তিষ্কে প্রদাহ সৃষ্টির মতো রোগেরও কারণ।

তবে পুষ্টিবিদরা তেলাপিয়া মাছ খাওয়া পুরোপুরি বাদ দেওয়ার পক্ষে নন। বরং বেশি বেশি না খেতে বলেছেন। কারণ তেলাপিয়া মাছে রক্তে কোলোস্টেরলের মাত্রা কমিয়ে রাখার মতো উপকারি উপাদানও রয়েছে। সূত্র: ফক্স নিউজ

 

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’