সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা খুঁজতে গিয়ে পায়ুপথে মিলল স্বর্ণের বার!

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় পুলিশ চেকপোস্টে বাসের তিন যাত্রীর কাছে ইয়াবা খুঁজতে গিয়ে পায়ুপথ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। পায়ুপথে বিশেষ কৌশলে রাখা স্বর্ণের বারগুলো নিয়ে তারা কক্সবাজার থেকে নগরীতে আসছিল। এসময় পুলিশ এক নারীসহ তিনজনকে আটক করে।

আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার তাই পালং গ্রামের রহমতউল্লাহ (৩৮), ইয়াসমিন আক্তার (৪০) এবং মো. শফি (৭০)।

বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দরনগরীর প্রবেশপথ মইজ্যারটেক এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তারা ধরা পড়েন। প্রত্যেকে বিশেষ কৌশলে পায়ূপথে তিনটি স্বর্ণের বার আনে। বারগুলোর ওজন প্রায় দেড় কেজি (১২৮ ভরি)।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্যারটেক এলাকার চেকপোস্টে বাস থেকে নামিয়ে ওই তিন যাত্রীকে তল্লাশি করা হয়। এসময় তারা পায়ুপথে করে স্বর্ণের বার আনার কথা স্বীকার করে।

পরে তাদের কাছ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলো নিয়ে তারা নগরীর হাজারি লেইনে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা