সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুলের রঙে ক্যানসারের ঝুঁকি !

news-image

লাইফস্টাইল ডেস্ক : কম বয়সে চুল পেকে যাওয়ার চুলের রঙ ব্যবহারে অভ্যস্ত হয়ে পরেন অনেকেই। এছাড়াও চুলের স্টাইলের জন্যও চুলের রঙ ব্যবহার করছেন তরুণরা। চুলের রঙ হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। এমনকি ক্যানসারের ঝুঁকিও বেড়ে যেতে পারে চুলের রঙ ব্যবহারের কারণে।

কী থাকে চুলের রঙে?
চুলের রঙে থাকে নানান ক্ষতিকর কেমিক্যাল। এর মধ্যে পি পি ডি, হাইড্রোজেন পার অক্সাইড, অ্যামোনিয়া, প্যারাবেন্স, লিড অ্যাকটেট এবং রিসরসিনল অন্যতম। এই উপাদানগুলোর মধ্যে সবচাইতে ভয়ানক উপাদান হলো পিপিডি। দ্য অ্যামেরিকান ক্যানসার সোসাইটির গবেষণায় দেখা যায় পিপিডি মানুষের ডিএনএ সেল নষ্ট করে ক্যানসারের কোষ উৎপন্ন করতে পারে। এমনকি কেমিক্যালটি হরমোনের ভারসাম্যও নষ্ট করে দিতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া

ফুসফুসের সংক্রমণ
চুল পড়ে যাওয়া
অ্যালার্জি
মাথার ত্বকে চুলকানি
গলা জ্বালাপোড়া
ত্বকে দাগ হয়ে যাওয়া
ত্বক লালচে হয়ে চুলকানো
চোখ চুলকানো ও জ্বালাপোড়া
চুলের শুষ্কতা
সাবধানতা

চুলের রঙ যেন ত্বকে না লাগে সেই দিকে লক্ষ্য রাখুন। চুলে রঙ দেওয়ার সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করুন।
ঘন ঘন চুলের রঙ ব্যবহার করবেন না। লম্বা বিরতি দিয়ে রঙ ব্যবহার করুন।
চুলের রঙের ক্ষেত্রে সেমি পার্মানেন্ট কিংবা টেম্পোরারি রঙ ব্যবহার করুন। এগুলোতে ক্ষতিকর কেমিক্যালের পরিমাণ কিছুটা কম থাকে।

কখনই আইব্রো, আইল্যাশ কিংবা দাঁড়ি রঙ করবেন না। এতে চোখ নষ্ট হয়ে যেতে পারে চিরতরে এবং ত্বকে সমস্যা দেখা দিতে পারে।

প্রাকৃতিক রঙ ব্যবহার করুন। মেহেদি পাতা বাটার সঙ্গে চায়ের লিকার কিংবা কফির লিকার ব্যবহার করে রঙ গাড় করে নিতে পারেন। প্রাকৃতিক রঙ চুলের কোনো ক্ষতি করে না। এনডি টিভি।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও