সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেকের শাশুড়ির দুর্নীতির মামলা বাতিল

news-image

আদালত প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করে সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নতুন করে নোটিশ জারির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সম্পদের হিসাব দাখিল না করায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতির মামলাটি দায়ের করেছিল দুদক। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার মামলা চলবে বলে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে চূড়ান্ত এ রায় দেন।

মামলা বাতিল চেয়ে ইকবাল মান্দ বানুর আবেদন খারিজ করে গত বছরের ১৬ ফেব্রুয়ারি ওই মামলা চলবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেন তিনি। বিচারিক আদালতে এ মামলাটি অভিযোগ (চার্জ) গঠনের শুনানির পর্যায়ে ছিল। গত ১২ এপ্রিল মামলায় দাখিল করা দুদকের চার্জশিট আমলে নিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালত। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

২০১৪ সালের ২৫ জানুয়ারি সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে সৈয়দা ইকবাল মান্দ বানুকে চিঠি দেয় দুদক। কিন্তু তিনি সম্পদের হিসাব বিবরণী দাখিল না করে হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ পান। দুদক ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগ। ইকবাল মান্দ বানু সম্পদের বিবরণী দাখিল না করায় একই বছরের ৩০ জানুয়ারি দুদকের উপপরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেছিলেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট