সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীর দুই ছাত্রী ধর্ষণ মামলার বিচার শুরু

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীতে ‘রেইনট্রি হোটেলে’ জন্মদিনের পার্টিতে ডেকে এনে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার বিচার শুরু হয়েছে। আসামি শাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতির ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম এ অভিযোগ গঠন করেন। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত ৯ জুলাই উক্ত মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। পরে আসামিপক্ষ আদালতের কাছে সময় আবেদন জানালে শুনানির তারিখ পরিবর্তন করা হয়। প্রসঙ্গত, মামলার অভিযোগপত্র অনুযায়ী, জন্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে এনে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করেন শাফাত আহমেদ ও তাঁর বন্ধু নাঈম আশরাফ। গত ৮ জুন তাদের দুইজনসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই