সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যেসব জায়গায় কোরবানির পশুর হাট বসছে

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশু কেনা-বেচার জন্য এ বছর রাজধানীতে ২২টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় নয়টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় বসবে ১৩টি অস্থায়ী পশুর হাট বসবে বলে জানা গেছে।

এ ব্যাপারে ডিএনসিসি সূত্রে জানা গেছে, এ বছর তারা মোট নয়টি অস্থায়ী কোরবানির পশুর হাটের অনুমতি দিয়েছে। এর মধ্যে আছে- মিরপুর ডিওএইচএস, কুড়িল, আশিয়ান সিটি, বসিলা, উত্তরার ১৫নং সেক্টর, আফতাব নগর, খিলক্ষেত বনরূপা, মিরপুরের ৬নং সেকশন ও ভাটারার সাঈদনগর।

অন্যদিকে ডিএসসিসি সূত্রে জানা গেছে, এ বছর ডিএসসিসি এলাকায় ১৩টি অস্থায়ী কোরবানির পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। এগুলো হলো- উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, মেরাদিয়া বাজার, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন জায়গা, ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, জিগাতলা হাজারীবাগ মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন ধোলাইখাল ট্রাক টার্মিনাল ও সংলগ্ন খালি জায়গা এবং শ্যামপুর বালুর মাঠ।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট