বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৮তম বিসিএস : এনআইডি ছাড়াও আবেদন করা যাবে

news-image

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া ৩৮তম বিসিএসে আবেদন করা যাবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন আজ মঙ্গলবার সকালে ইত্তেফাক বলেন, যাদের এনআইডি নেই, তারাও ৩৮ তম বিসিএসে আবেদন করতে পারবেন। তবে লিখিত কিংবা মৌখিক পরীক্ষার সময় এনআইডি নম্বর চাইলে প্রার্থীকে তা প্রদান করতে হবে। আর যাদের এনআইডি আছে তারা আবেদনের সময় এনআইডি নম্বর উল্লেখ করবেন।

গতকাল থেকে ৩৮তম বিসিএসের আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু করেছে পিএসসি। এই বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হবে ১০ আগস্ট। তবে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা পড়েন। শিক্ষার্থীদের অনেকেই ভোটার হলেও এনআইডি পাননি। কেননা ২০১২ সালের পর যারা ভোটার হয়েছেন তাদেরকে এখনো এনআইডি সরবরাহ করেনি নির্বাচন কমিশন (ইসি)।

পিএসসি এবারের বিজ্ঞপ্তিতে আবেদনের সময় এনআইডি নম্বর বাধ্যতামূলক করেছে। বাস্তবতার আলোকে পিএসসিও এনআইডি ছাড়া আবেদন না নেয়ার ঘোষণা থেকে সরে এসেছে। ২৪ ক্যাডারে দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের সুপারিশ করতে গত ২০ জুন সার্কুলার জারি করে পিএসসি। এই বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশে ১০০ সহ সাধারণ ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল