মালয়েশিয়া থেকে ফেরত আসতে হবে আড়াই লাখ বাংলাদেশিকে : প্রবাসী কল্যাণমন্ত্রী (ভিডিও)

news-image

শেষ পর্যন্ত মালয়েশিয়া থেকে প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরে আসতে হবে বলে স্বীকার করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, আমাদের ধারনা প্রায় দুই-আড়াই লাখ বাংলাদেশী আছে যারা ই-কার্ড সংগ্রহ করেনি তাদেরকে দেশে ফিরে আসতে হবে।

গত এক সপ্তাহ ধরে অবৈধ অভিবাসী শ্রমিকদের ব্যাপক ধরপাকর শুরু করেছে মালয়েশিয়া সরকার। এই অভিযানে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সহস্রাধিক বাঙালি আটক হয়েছেন। এখনও আটকের ভয়ে বনে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন অসংখ্য বাংলাদেশি।

একজন প্রবাসি বলেন, অনেক মানুষ বনে জঙ্গলে রাত কাটাচ্ছেন। অনেকেই টাকা দিয়ে প্রতাণার শিকার হয়েছে। মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছে। তাছাড়া ধীরে ধীরে মালিকও হারিয়ে যাচ্ছে, কোম্পানিও হারিয়ে যাচ্ছে।

মালয়েশিয়া শ্রমবাজারে এই সংকট সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলকেও শংকিত করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি.আর. আকবর বলেন, কেন আমাদের প্রবাসী শ্রমিকদেরকে বার বার এ সমস্যায় পড়তে হচ্ছে। সুযোগ পাওয়ার পরেও কেন তারা সুযোগ নিচ্ছেননা এ বিষয়টা দেখা দরকার।

সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে এমন সংকট এড়াতে এর পেছনে যেসব ভূয়া রিক্রুটিং এজেন্সি বা দালাল জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মহাসচিব রুহুল আমিন বলেন, জনশক্তি রফতানির লাইসেন্স ব্যাতিরকে যারা এ ধরনের কাজের সাথে জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত।

এ যাত্রায় অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বড় একটি অংশ বৈধ হবার সুযোগ পেলেও ভবিষ্যতে পাবেনা। এমনটি মাথায় রেখেই অবৈধভাবে মালয়েশিয়া পারি না দেয়ার আহ্বানও সংশ্লিষ্টদের।

সূত্র : নিউজ টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার