,

ইউটিউবে রণবীর-ক্যাটরিনার বিহাইন্ড দ্য সিন ভিডিও

news-image

‘জাগগা জাসুস’ চলচ্চিত্রের মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে, ততই ভক্তদের মনে ছবিটি নিয়ে উন্মাদনা বাড়ছে। দর্শকের আগ্রহ আরেকটু বাড়িয়ে দিয়ে গতকাল শুক্রবার ইউটিউবে মুক্তি পায় চলচ্চিত্রটির বিহাইন্ড দ্য সিন ভিডিও (বিটিএস)। রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ জুটির খুঁনসুটি এবং শুটিংয়ের উল্লেখযোগ্য ঘটনা দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি।

ভিডিওটিতে দেখা যায়, রণবীর-ক্যাটরিনা জুটির খুঁনসুটি শুরু হয় ছবির প্রথম দিন থেকেই। তাঁরা নিজেদের অভিনয় নিয়েও কথা বলেন।

ছবিটির ট্রেলার ও গানের পর এখন বিটিএস ভিডিওর প্রতি ভক্তদের উৎসাহ এবং আগ্রহ বেড়েছে। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ বসু। আর সংগীত পরিচালনা করেন প্রীতম। আগামী ১৪ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে রনবীর কাপুর আবার ব্যস্ত হয়ে পড়ছেন বায়োপিক ছবি ‘দত্ত’র শুটিং নিয়ে। ‘দত্ত’ ছবির কাজ শেষ হলেই অয়ন মুখার্জির ‘ড্রাগন’ ছবির কাজে নেমে পড়ার কথা রয়েছে তাঁর।

অন্যদিকে ক্যাটরিনার বৃহস্পতি এখন তুঙ্গে। তাঁর আসন্ন তিনটি চলচ্চিত্রই তিন খানের সঙ্গে। সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’, আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’, শাহরুখ খানের সঙ্গে আনন্দ এল রায়ের পরবর্তী চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে