জন্মদিনের কথা বলে আবারও বনানীতে তরুণী ধর্ষণ, মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : জন্মদিনের পার্টিতে ডেকে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও জন্মদিনের দাওয়াত দিয়ে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই তরুণী এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

প্রাথমিক তদন্তে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ায় মামলাটি গ্রহণ করে পুলিশ। পুলিশের বনানী থানার অপারেটর কামরুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই তরুণী গতকাল বুধবার (৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৮।

বনানী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বনানী ২ নম্বর রোডের ৫/এ নম্বর বাড়িটিতে (ন্যাম ভিলেজ) জন্মদিনের দাওয়াতের কথা বলে ডেকে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় বাহাউদ্দিন ইভান নামে এক শিল্পপতির ছেলেকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ মাস আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়। গত চার মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। মঙ্গলবার জন্মদিনের কথা বলে খালি বাসায় ডেকে এনে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর রাতেই বাসা থেকে বের করে দেয়া হয় তাকে।

এর আগে, গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে এসে বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী।

ওই ঘটনায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিব, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী সাকিফ। এদের পাঁচজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার