সম্পূর্ণ আঁশমুক্ত আম হাড়িভাঙ্গার দেশে
লাইফস্টাইন ডেস্ক : আমের রাজা ফজলী আর ল্যাংড়ার পর এবার আমের বাজারকে মাত করে চলেছে হাড়িভাঙ্গা নামের একটি আম। বাংলাদেশের একমাত্র আঁশবিহীন আম হচ্ছে এই হাড়িভাঙ্গা। স্বাদে অতুলনীয় মিষ্টি এই আম উৎপাদন হচ্ছে দেশের রংপুরে। সহজে নষ্ট হয় না, একটি আম ২৫০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।
নফল উদ্দিন পাইকার নামের এক বৃক্ষপ্রেমিক ব্যক্তি প্রথম এই গাছটি নিয়ে আসেন আমাদের দেশে। ৪০ বছর আগে তিনি মৃত্যু বরণ করলেও তার সেই একটি গাছ থেকে হাজার হাজার কলম করে সারা রংপুরে ছড়িয়ে দেওয়া হয়েছে। মা গাছটি এখনো আছে আর তার সন্তানেরা চমৎকার এই আমের ফলন দিয়ে যাচ্ছে।
আমটির নাম ছিল মূলত মালদিয়া। পরে এটি হাড়িভাঙ্গা নাম ধারণ করে। এর কারণটি মজার। বরেন্দ্রপ্রবণ এলাকা রংপুরে নফল সাহেব মালদিয়া আম গাছটি রোপন করেন। গাছটির প্রয়োজন ছিল প্রচুর পরিমানে পানি। তিনি কর্মব্যস্ত মানুষ। গাছটি যাতে সর্বক্ষণ পানি পায় সেজন্য একটি মাটির হাড়িতে পানি রেখে গাছের গোড়ায় রেখে যান তিনি। কে বা কারা একরাতে হাড়িটি ভেঙ্গে ফেলেন। গাছটি সে বছর প্রচুর আমের ফলন দেয়। সে থেকে এই গাছের নাম হাড়িভাঙ্গা।
রংপুর।
কীভাবে যাওয়া যায়ঃ
ঢাকার গাবতলী, কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস রংপুরের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই বাসগুলো সাভার হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে রংপুর যাতায়াত করে। ভাড়া পড়বে ৫৫০-৯০০ টাকা। রংপুর থেকে আমের এলাকা মিঠাপুকুর উপজেলা যেতে হবে। যে কাউকে বললেই দেখিয়ে দেবে আপনাকে।
আপনার সুবিধার্থে বাসের ফোননং গুলো দেওয়া হলো-
গ্রিনলাইন পরিবহন: +৮৮০-২-৯১১২২৮৭, ৯১৩৩১৪৫, ০১৭-৩০০-৬০০০৬
টি আর ট্র্যাভেলস: ০১১৯-১৮৬৩৬৮৯, ০১১৯-১৮৬৩৬৯১, ০১১৯-৮৬৩৬৭৩
এস আর ট্র্যাভেলস: কল্যাণপুর – ০১৭১১-৩৯৪৮০১, ৯০৩৩৭৯৩, গাবতলি – ৯০৩১২২৬, মহাখালি – ০১৫৫-২৩১৫৮৩১, উত্তরা – ০১৭১১-৩৯৪৮০৪
মীম পরিবহন: গাবতলি – ০১৯১১-০১৩৬৯৪, ০১৭৩৪-৪২২৯৭১ আলহামরা ট্র্যাভেলস: গাবতলি – ৮৮-০২-৯০০৫৬১২, ০১৭২১-৮০২০৩১
কুড়িগ্রাম পরিবহন: ০১৯২৪-৪৬৯৪৩৭, ০১৯১৪-৮৫৬৮২৬
কোথায় থাকবেনঃ
রংপুর শহরে থাকার জন্য বেশকিছু হোটেল, মোটেল রয়েছে।
পর্যটন মোটেল: ০৫২১-৬২১১১
হোটেল নর্থভিউ: ০৫২১-৫৫৪০৫, ৫৫৪০৬
হোটেল কাশপিয়া: +৮৮০৫২১-৬১১১১, +৮৮০১৯৭৭-২২৭৭৪২
হোটেল গোল্ডেন টাওয়ার: +৮৮০৫২১-৬৫৯২০
দি পার্ক হোটেল: +৮৮০৫২১-৬৫৯২০
হোটেল তিলোত্তমা: +৮৮০৫২১-৬৩৪৮২, ০১৭১৮৯৩৮৪২৪











