,

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহত ৯, আহত অর্ধশত

news-image

গাজীপুরের একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ৯ জন নিহত ও অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। এদিকে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট হতাহতদের উদ্ধারে কাজ শুরু করেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরে কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। রাত সোয়া নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারখানাটিতে উদ্ধার অভিযান চলছে।

কারখানার কর্মী জাহিদুল হক বলেন, সন্ধ্যায় প্রচ- শব্দে বয়লার বিস্ফোরিত হলে কারখানার মূল ভবনের নিচের কয়েকটি কক্ষে আগুন লাগে। এতে কারখানাটির ছাদের একটি অংশ বসে যায়।

আহসান হাবিব নামের একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রচ- শব্দে কারখানাটির বয়লার বিস্ফোরিত হয়। এতে কারখানায় আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢাকা পড়ে চারপাশ। শিগগিরই কারখানাটির ছাদের একটি অংশ বসে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আখতারুজ্জামান জানান, ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আশপাশের ফায়ার সার্ভিসের ইউনিট গুলোও কাজ শুরু করেছে।

গাজীপুর জেলার পুলিশ সুপার হারুণর রশীদ জানান, হাজার হাজার লোক সরানোর ব্যবস্থা করা হচ্ছে
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছেন।

এদিকে এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে