সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে আকামা নবায়নের আগেই পরিশোধ করতে হবে ফি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসীদের সঙ্গে থাকা পরিবারের সদস্য এবং ডিপেনডেন্টদের উপর আরোপিত মাসিক ফি আকামা (রেসিডেন্ট পারমিট) নবায়ন অথবা এক্সিট-রিএন্ট্রি ভিসা ইস্যুর আগেই পরিশোধ করতে হবে বলে জানিয়েছে সৌদি পাসপোর্ট অধিদফতর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের সংশ্লিষ্ট সংস্থা এবং ব্যাংকগুলো এই ফি গ্রহণের জন্য ইতিমধ্যে তাদের সফটওয়্যার তৈরি করেছে। পরিবারের সঙ্গে থাকা সদস্য এবং ডিপেনডেন্টদের উপর অর্পিত ফি অগ্রীম পরিশোধ করতে হবে।

যাদের উপর এই ফি কার্যকর হবে তারা হলেন, স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, গৃহকর্মী, চালক এবং প্রবাসীর আকামার উপর নিবন্ধিতরা।

২০১৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া জনপ্রতি মাসিক ১০০ রিয়াল, (২৭ ডলার) ২০১৮ সালের জুলাই থেকে ২০০ রিয়াল, ২০১৯ সালে ৩০০ রিয়াল এবং সেটা ২০২০ সালে মাসিক ৪০০ রিয়ালে রুপান্তরিত হবে।

২০১৭ সালের বাজেটে এই খাত থেকে ১ বিলিয়ন রিয়াল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় যায় ২০২০ সাল নাগাদ ৫৬ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

সৌদি নাগরিকদের নিয়োগকৃত গৃহকর্মীরা এই ফি’র আওতামুক্ত থাকবেন বলেও বাজেট ঘোষণায় জানানো হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা