,

কুষ্টিয়ায় জঙ্গি আস্তানায় অপারেশন সমাপ্ত

news-image

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান ‘ট্রেপিড পাঞ্চ’ পুলিশ সমাপ্ত ঘোষণা করেছেন। দ্বিতীয় দফায় বিকেল পাঁচটা ৪০ মিনিটে শুরু হওয়া এ অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয় শনিবার রাত সাড়ে ৯টায়।

তবে দ্বিতীয় দফায় বোম্ব ডিসপোজাল ইউনিটের তত্তাবধানে পরিচালিত অভিযানে বেশ কিছু গোলাবারুদ ছাড়া ওই আস্তানায় কোনো জঙ্গি খুঁজে পাওয়া যায়নি। অভিযান চলাকালে চার দফায় বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। ২২ ঘণ্টার এ অভিযান শেষে খুলনা রেঞ্চের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান প্রেস ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে ১০ কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধারের কথা জানানো হয়। অভিযান শতভাগ সফল হয়েছে এমনটি দাবি করে খুলনা রেঞ্চের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বলেন, বিভিন্ন জায়গায় এ ধরনের অভিযান পরিচালনা করতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। কোনো প্রকার রক্তপাত ছাড়াই এ অভিযান সফল হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা পুলিশ, র‌্যাব, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়।

ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটকে খবর দিলে তাদের একটি টিম রাত আনুমানিক ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট যৌথভাবে বাড়ির দিকে মুভ করলে একজন মহিলা সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় পুলিশের উপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ সদস্যরা তা বিস্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলে। পরে পর্যায়ক্রমে দুই শিশুসহ দুইজন মহিলা ওই বাড়ি থেকে বের হয়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে