,

কুয়েতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

news-image

নিউজ ডেস্ক : কুয়েতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার বিকেল চারটার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে ৮০ নং রোডে (আবদালী-জাহারা) একটি ভারী গাড়ীর সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়ার পথে আরো দু’জনসহ মোট তিন বাংলাদেশি নিহত হন।

দুর্ঘটনায় নিহত তিনজন হলেন গাড়ীর ড্রাইভার আলা উদ্দিন (৩০) বাড়ী চট্টগ্রাম-মিরসরাই, আবু বক্কর সিদ্দিক (৫০) কুমিল্লা চৌদ্দগ্রামের শ্রিপুর ইউনিয়ন সাতঘরিয়া গ্রাম এবং মাহমুদুল আলম (৩৮) কুমিল্লা।

জানা গেছে, গাড়ীটিতে ড্রাইভারসহ মোট ১৯ জন প্রবাসী ছিলো যারা সবাই বাংলাদেশি মারাফি কুয়েতিয়া কোম্পানির শ্রমিক। বর্তমানে আরো দু’জন আইসিইউ তে আশঙ্কাজনক অবস্থায় এবং সাতজন আহত জাহারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে