বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে আপ্যায়নে গায়মাত

news-image

নিউজ ডেস্ক : ঈদে মজাদার খাবার তৈরি করার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। যা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধন আপ্যায়নে আনে বৈচিত্র্য। এমনই এক খাবারের নাম ‘গায়মাত’। ঘরে খুব সহজেই তৈরি করতে পারেন এ খাবার। এই গায়মাত তৈরির রেসিপি দিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলের শেফ মঞ্জুর রশিদ।

উপকরণ :
ময়দা : দেড় কাপ
কর্ণফ্লাওয়ার : ১ চা চামচ
ইস্ট: ১ চা চামচ
ডিম : ১টি
চিনি : ১ চা চামচ
কুসুম গরম পানি : পরিমাণ মতো
সিরার জন্য চিনি : ২ কাপ
পানি : ১ কাপ

প্রস্তুত প্রণানি : একটি পাত্রে ময়দা ঢেলে ইস্ট, কর্ণফ্লাওয়ার, চিনি ও পরিমাণমতো কুসুম গরম পানি দিয়ে হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে খামির তৈরি করে নিতে হবে। খামিরটি যেন জিলাপির খামিরের মতো হয়। খামিরটিকে ১০ মিনিট বাতাস যেন না ঢুকতে পারে সেভাবে মুড়িয়ে রেখে দিতে হবে।

১০ মিনিট পর খামির থেকে এক চামচ পরিমাণ নিয়ে ডুবো তেলে ছাড়ুন। এভাবে একসঙ্গে বেশ কয়টি টুকরো ভাজতে হবে। ভাজা হলে চিনির সিরার মধ্যে ডুবিয়ে দিন। ছাকনি দিয়ে তুলে নিন সিরা থেকে। এবার পছন্দ মতো ডেকোরেশন করে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা