,

‘শিক্ষার লক্ষ্য অর্জনে সবাইকে একসাথে কাজ করতে হবে’

news-image

নিউজ ডেস্ক : শিক্ষার লক্ষ্য অর্জনে সবাইকে একসাথে কাজ করতে হবে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সার্বিকভাবে আমরা শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি করেছি। শিক্ষার লক্ষ্য অর্জনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাইকে একসাথে কাজ করতে হবে। গুণগতমানের শিক্ষার জন্য মানসম্পন্ন শিক্ষক প্রয়োজন। সে ক্ষেত্রে আমরা অনেক পিছনে পড়ে আছি।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সকলের সম্মিলিত চেষ্টার ফলেই আমরা অগ্রসর হতে পেরেছি। এখন সকল ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে। শিক্ষানীতি অনুসরণ করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সৎ ও ন্যায়পরায়ণ ভালো মানুষ তৈরি করতে চাই।

শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির সভাপতি মো. হায়দার আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে