,

জামিনে মুক্ত কূটনীতিক হামিদুর রশীদ

news-image

কূটনৈতিক প্রতিবেদক : নিউইয়র্কে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি কূটনীতিক হামিদুর রশীদ জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে তিনি মুক্ত হন। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম অাহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল কোর্ট থেকে কোনো ধরনের জামানত ছাড়াই (অানসিকিউরড বন্ড) মুক্ত হয়েছেন হামিদুর রশীদ।

এর অাগে একই অভিযোগে গ্রেফতার বাংলাদেশি আরেক কূটনীতিক নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে ৫০ হাজার ডলারের বন্ডে জামিন নিতে হয়েছে।

হামিদুর রশীদ জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির একটি প্রকল্পের পরিচালক। তার বিরুদ্ধে ভিসা জালিয়াতি, বিদেশি কর্মী নিয়োগ চুক্তিতে জালিয়াতি এবং পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। হামিদুর রশীদের স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং যথেষ্ট সম্পদশালী।

হামিদের বিরুদ্ধে অভিযোগ, সপ্তাহে ৪২০ ডলার মজুরিতে নিয়োগের কথা বলে এক গৃহকর্মীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। ২০১২ সালের নভেম্বরে গৃহকর্মী যুক্তরাষ্ট্রে পৌঁছালে হামিদ নতুন একটি চুক্তিতে তার সই নেন, যেখানে সাপ্তাহিক মজুরি ২৯০ ডলার লেখা হয়।

এছাড়া ওই গৃহকর্মীর পাসপোর্ট কেড়ে নেন হামিদুর এবং অন্য কোথাও কাজ করলে তাকে প্রথমে কারাগারে ও পরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে বিভিন্ন সময় হুমকি দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হামিদুর রশীদ প্রথমে গৃহকর্মীকে কোনো টাকা দেননি। পরে বাংলাদেশে তার স্বামীকে মাসে ৬০০ ডলার করে পাঠান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে