সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সঙ্গীহীন হলে খাবারে আসে অনীহা!

news-image

অনলাইন ডেস্ক : বাসনার সেরা বাসা যে রসনাতে, তা আমাদের অজানা নয়! তবু কখনো কখনো এমনও হয়, খিদেই যেন হারিয়ে যায় কোথায়। সামনে যতই ভালোমন্দ সাজানো থাক, খেতে ইচ্ছা হয় না। খাবারে অনীহা আসে মূলত সঙ্গীহীন থাকার কারণে। জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘ গবেষণা চালিয়ে যে সিদ্ধান্তে এসেছেন।

‘সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ার’ পত্রিকায় প্রকাশিত এই প্রবন্ধে বলা হয়েছে, মানুষের স্বভাবই হল সে যখন দলের মধ্যে মিশে থাকে, তখন খাবারের স্বাদ বেশি ভালো বুঝতে পারে। একই খাবার একা খেলে সে যতটা উপভোগ করে, তার থেকে বেশি উপভোগ করে দলবল মিলে সেই খাবার খেলে।

নাগোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা লক্ষ্য করে দেখেছেন, এই প্রবণতাকে কাজে লাগিয়ে যে কারও খিদে বাড়ানো যায়। কেউ যদি একা একা খেতে বসার সময় সামনে একটা আয়না রেখে খায়, কিংবা নিজেরই কোনো ভোজনরত অবস্থার ছবি সামনে রাখে, তা হলেই আশ্চর্যজনকভাবে তার খাওয়ার ইচ্ছা বেড়ে যায়!

এ ব্যাপারে দীর্ঘদিন ধরে তারা পর্যবেক্ষণ চালিয়ে গিয়েছেন। অসংখ্য মানুষের ক্ষেত্রে নাগাড়ে পর্যবেক্ষণ চালিয়ে তবে তারা সিদ্ধান্তে আসতে পেরেছেন। দেখা গেছে, সত্যিই ওইভাবে খাওয়ার ফলে দূর করা গেছে খাওয়ার অনিচ্ছাকে। স্রেফ সঙ্গীহীন অবস্থায় খাওয়ার ফলে এক ধরনের অনীহা কাজ করছিল অনেকের মধ্যেই। এই অবস্থায় আয়নার প্রতিবিম্ব তাদের সঙ্গী হয়ে ওঠায় তারা নতুন করে খাওয়ার ইচ্ছা ফিরে পেয়েছেন।

গবেষণার এই আশ্চর্যজনক ফলাফল আমাদের আরো একবার জানিয়ে দিয়ে যায়, আজকের পৃথিবীকে মানুষের সঙ্গীহীন হয়ে যাওয়ার কুফল কীভাবে তার ওপরে প্রভাব বিস্তার করে চলেছে। আর সঙ্গী মানুষদের মধ্যে খাবারে অনীহা সবচেয়ে। এবেলা

এ জাতীয় আরও খবর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ