সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৮তম বিসিএসের সার্কুলার আগামীকাল

news-image

ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করতে যাচ্ছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এদিন এ নিয়ে কমিশনের বৈঠক করার কথা রয়েছে। বৈঠকের পরই ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
এর আগে ৩৮তম বিসিএস পরীক্ষায় বেশকিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পিএসসি। বিসিএসের অনলাইন আবেদনে এতদিন স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম-রেজাল্টসহ অন্যান্য কিছু তথ্য চাওয়া হলেও এবার থেকে ন্যাশনাল আইডি নম্বর (এনআইডি) চাওয়া হবে।
এবারের বিসিএস পরীক্ষায় ২০০ নম্বরের বাংলাদেশের ইতিহাস থেকে ৫০ নম্বর কমিয়ে আনা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত করে ৫০ নম্বর নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগে একবার ডাবল অপটিকাল মার্ক রিডার (ওএমআর) পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হলেও আসছে বিসিএস পরীক্ষা থেকে দু’বার ওএমআর পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হবে।
পিএসসি সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগেই ৩৮তম বিসিএসের শূন্য পদের তালিকা পেয়েছে পিএসসি। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০টি পদসহ এবার ২ হাজার ১০০-এর বেশি পদ থাকছে। তবে এই পদ সংখ্যা আরো বাড়তে পারে।
সূত্র : আরটিভি

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই