সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে শরীর ঠান্ডা রাখার সহজ উপায়

news-image

অনলাইন ডেস্ক : প্রখর গরম থেকে শরীর ঠান্ডা রাখতে কতও কিছুই না করছে মানুষ। কেউ দিনে একাধিকবার গোসল করেন, কেউ সুযোগ পেলেই ঠান্ডা পানীয় বা আইসক্রিম খান। সঙ্গে এসির ঠান্ডা বাতাস তো রয়েছেই। কিন্তু এ সবই সাময়িক আরাম দেয় শরীরকে। আর সেই সঙ্গে সঙ্গে নানা রোগ-ব্যাধিও নিয়ে আসে। বিজ্ঞান মতে, কয়েকটি সহজ ঘরোয়া উপায় রয়েছে, যা ভিতর থেকে শরীর ঠান্ডা ও রোগমুক্ত রাখে। যেমন—

১। সারা দিনে প্রচুর পরিমাণে জল খান। এতে শরীর ‘হাইড্রেটেড’ থাকে।

২। গরমে ঘামের জন্য ত্বকের ক্ষতি হয়। চেষ্টা করুন খাবারের সঙ্গে লেবু খেতে। বা, লেবুর সরবতও খেতে পারেন। লেবুর ভিটামিন সি ত্বকের জন্য খুবই উপকারী।

৩। গরমকালে প্রচুর ফল পাওয়া যায়। চেষ্টা করুন, ব্রেকফাস্টে প্রচুর পরিমাণে ফল খেতে। সারা দিনেও ফল খেতে পারেন। কিন্তু, রাতে একেবারেই ফল খাওয়া উচিৎ নয়।

৪। গরমকালে হজমের সমস্যা হয়। তাই দিনে বা রাতের খাবারের আধ ঘণ্টা আগে এক গ্লাস জল খেয়ে নিন।

৫। এই সময়ে কাঁচা পেঁয়াজ খুবই উপকারী। পেঁয়াজে এক ধরনের ‘অ্যান্টি অ্যালার্জেন’ রয়েছে যা শরীর ভিতর থেকে ঠান্ডা রাখে।

৬। গরমকালে সে ভাবে তাজা মাছ পাওয়া যায় না। মাংস শরীর গরম করে। সে ক্ষেত্রে, শরীরে প্রোটিনের মাত্রা ধরে রাখতে ডিম সেদ্ধ খুবই উপকারী। এতে কার্বোহাইড্রেটও রয়েছে, যা এনার্জি জোগায়।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই