,

ব্রিটেনের সেই আগুনে এক বাংলাদেশি পরিবার নিখোঁজ

news-image

নিউজ ডেস্ক : লন্ডনে গ্রীন ফিল টাওয়ারে অন্তত ১টি বাংলাদেশি পরিবার নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ড স্থল গ্রিনফেল টাওয়ারের একটি ফ্ল্যাটে কমরু মিয়া, তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।

পশ্চিম লন্ডনে ১৯৭৪ সালে নির্মিত ২৭ তলা এই ভবনে দেড়শ’র মতো ফ্ল্যাট রয়েছে। ১৪২ নম্বর ফ্ল্যাটে কমরু পরিবার থাকেন বলে তার স্বজনরা জানান। মঙ্গলবার রাতে ওই ভবনটিতে আগুন লাগে; তা নেভাতে বুধবার দুপুর গড়িয়ে যায়।

কর্তৃপক্ষ ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত অবস্থায় ৭৪ জনকে উদ্ধারের কথা জানানো হয়েছে।

কমরু মিয়ার ভাতিজা যুক্তরাজ্যের চেলসির বাসিন্দা আবদুর রহিম বুধবার বলেন, আগুন লাগার পর রাতে তার চাচাত ভাইয়ের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছিল। তথন তিনি বাঁচার আকুতি জানাচ্ছিলেন।

“রাত আড়াইটার দিকে তানিমার (হাসনা বেগম তানিমা) সঙ্গে কথা হয়। তার আকুতি এখনও আমার কানে ভাসে। সে বলছিল, ‘আমরা সবাই এখন বাথরুমে, আমাদের বের হওয়ার কোনো উপায় নেই, দোয়া করেন আমাদের যেন কষ্টে মৃত্যু না হয়’। ” ৯০ বছর বয়সী কমরু মিয়া বছর খানেক আগে সপরিবারে গ্রিনফেল টাওয়ারে ওঠেন বলে জানান রহিম।

কমরুর বড় ছেলে আব্দুল হাকিম তার স্ত্রী-সন্তানদের নিয়ে আলাদা থাকেন। অন্য দুই ছেলে আব্দুল হামিদ, আব্দুল হানিফ ও মেয়ে তানিমা বাবা-মার সঙ্গে থাকেন। তাদের কারও মোবাইল ফোনেই রাত আড়াইটার পর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না বলে রহিম জানান।

“চাচাত ভাইকে (হাকিম) নিয়ে রাত থেকে বিল্ডিংয়ের নিচে ছিলাম। কোনো খবর পাচ্ছি না তাদের। ” পুলিশের সঙ্গে যোগাযোগ করেই এখনও কোনো খবর পাননি বলে রহিম জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে