সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনীতিক শাহেদুল ইসলাম জামিনে মুক্ত

news-image

কূটনৈতিক প্রতিবেদক : গৃহকর্মী নির্যাতনের কথিত অভিযোগে নিউইয়র্কে গ্রেফতার বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে অাটটার দিকে নিউইয়র্কের ভারমন সি কারেকশন সেন্টার থেকে মুক্ত হন তিনি।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কনসাল জেনারেল শামীম অাহসান।

শাহেদুল ইসলামের মুক্তির সময় কনসাল জেনারেল শামীম অাহসান, প্রথম সচিব শামীম হোসেন এবং তৃতীয় সচিব অাসিব অাহমেদ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি তত্বাবধানে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও নিউইয়র্কে কনস্যুলেট জেনারেলের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুততম সময়ে শাহেদুল ইসলামকে মুক্ত করা সম্ভব হয়েছে বলে জানান শামীম অাহসান।

উল্লেখ্য, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম সোমবার গ্রেফতার করা হয়। নিউইয়র্কের পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করার কয়েক ঘণ্টা পর কুইন্স সুপ্রীমকোর্টে হাজির করে।

শাহেদুল ইসলামকে গ্রেফতারের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যান ও পলিটিক্যাল কাউন্সিলর আন্দ্রেয়া বি রড্রিগেজ মঙ্গলবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহবুব উজ জামানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেন। বাংলাদেশের পক্ষ থেকে ডেপুটি কনসাল জেনারেলের অবিলম্বে মুক্তি চাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস