অতিরিক্ত ঘাম হওয়া যেসব রোগের উপসর্গ

news-image

অনলাইন ডেস্ক : খুব গরম পড়লে অথবা খুব পরিশ্রম করলে ঘাম হওয়াটা স্বাভাবিক। কিন্তু অযথা যদি ঘাম হয় তাহলে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেকেই আছেন যারা ঘামেন বেশি। এমনকি বসে বসেই অনেকেরই হাত ঘেমে যায়, আবার অনেকের পা-ও ঘেমে যায়। আমরা এই ব্যাপারগুলিকে খুব একটা পাত্তা দিই না। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই অতিরিক্ত ঘাম হওয়া বিভিন্ন রোগের উপসর্গ। আমাদের আজকের এই প্রতিবেদনে অতিরিক্ত ঘাম যে বিশেষ কিছু রোগের উপসর্গ প্রকাশ করে সেই সম্পর্কে জানব-

১। রক্তের শর্করার ওঠনামা করা ডায়াবেটিসে খুব স্বাভাবিক। ডায়াবেটিস রোগে স্নায়ুর ক্ষতি হয়। এসব কারণে এই রোগীদের প্রচুর ঘাম হতে পারে। তাই অযথা ঘাম হলে, প্রথমেই রক্তের শর্করা পরীক্ষা করুন। দরকার পড়লে চিকিৎসকের সাহায্য নিন।

২। যখন হার্ট রক্ত পাম্প করতে অসুবিধা বোধ করে, তখন অনেক বেশি চাপ বোধ হয়। এটি অতিরিক্ত ঘামের কারণ হয়। বেশি ঘাম হৃদরোগের একটি লক্ষণ। চিকিৎসকের মতে, বিনা কারণে ঘাম হলে অবশ্যই ডাক্তার দেখান। অনেক সময় হৃদপিন্ডে সমস্যা হলে এরকম হতে পারে।

৩। অনেক সময় অতিরিক্ত উদ্বেগের সময় ঘাম হয়। উদ্বেগ চাপযুক্ত হরমোনকে বাড়িয়ে দেয়। এতে বেশি ঘাম হয়। তাই যারা মানসিক চাপে ভুগছেন, তারা ডাক্তারের পরামর্শ নিন।

৪। মেনোপজের সময় অনেক নারীরই হট ফ্লাস ও ঘামের সমস্যা হয়। বুক ও ঘাড়ে বেশি ঘাম হয়।

৫। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লেও ঘাম হয়। তাই রক্ত পরীক্ষা করে তা জেনে নিন। দরকারে ডাক্তারের পরামর্শ নিন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার