,

দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে : স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে ১৩৭ জনের প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : দু’দিনের টানা বর্ষণে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭ জন। আহত হয়েছেন ৬৫ জন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টায় উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পাহাড় ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিস ও সেনা বাহিনীর সদস্যরা ৯৩ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে চার সেনা কর্মকর্তাও রয়েছেন। সন্ধ্যার পরে উদ্ধার করা হয় আরও কয়েকজনকে।

নিহতদের মধ্যে নারী ও শিশুসহ রাঙ্গামাটিতে ১০৩, চট্টগ্রামে ২৭, বান্দরবানে ৬ ও খাগড়াছড়িতে ১ জন রয়েছেন। নিখোঁজ আছেন আরও অনেকে। রাঙ্গামাটিতে আরও ৪০ জন আহত আছেন। যাদের মধ্যে অনেকের অবস্থা বেশ গুরুতর। রাঙামাটি সদরে চার সেনা সদস্যসহ ৫৩ জন, কাউখালী উপজেলায় ২৩ জন, কাপ্তাইয়ে ১৮ জন, বিলাইছড়ি উপজেলায় তিনজন, জুরাছড়ি উপজেলাই দুজন পাহাড় ধসে নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে