রমজানে পর্যাপ্ত পানি পান করছেন?

news-image

লাইফস্টাইল ডেস্ক : সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীর। ইফতারের পর একটু বিশ্রাম নিয়েই তারাবির ব্যস্ততা। তারাবির পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। আর তার পর সেহরিতে ভরপেট খাওয়া। সব কিছুর মাঝে পর্যাপ্ত পানি খাওয়ার কথা মনে থাকে না অনেকরই। ফলে সৃষ্টি হয় নানা রকম শারীরিক জটিলতা। পর্যাপ্ত পানি পান করছেন কিনা কীভাবে বুঝবেন? জেনে নিন শরীরে পর্যাপ্ত পানির অভাব হওয়ার লক্ষণগুলো সম্পর্কে।

মুখ ও ঠোটের শুষ্কতা
রোজা রাখলে মুখের শুষ্কতা স্বাভাবিক। সারাদিন পানি খাওয়া হয় না বলে মুখের ভেতরটা শুকিয়ে থাকে। তবে অতিরিক্ত শুষ্কতা কিংবা ঠোটের চামড়া ফেটে যাওয়ার সমস্যা দেখা গেলে বুঝতে হবে যে পর্যাপ্ত পানি পান করা হচ্ছে না।

কোষ্ঠকাঠিন্য
রমজানে যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে যে শরীর পর্যাপ্ত পানি পাচ্ছে না। এক্ষেত্রে প্রচুর পানি পান করতে হবে এবং নিয়মিত ইসবগুলের ভুষির শরবত খেতে হবে।

ত্বকের শুষ্কতা
রমজানে কি ত্বক নিষ্প্রাণ দেখাচ্ছে? যদি ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ দেখায় তাহলে আপনি পর্যাপ্ত পানি পান করছেন না। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত প্রচুর পানি পান করুন। সেই সাথে ত্বকে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা ফিরে আসবে।

চোখ জ্বালা ও শুষ্কতা
শরীরে পানির চাহিদা পূরণ না হলে চোখ জ্বালা-পোড়া করে। সেই সাথে চোখে শুষ্কতা অনুভব হয়। বিশেষ করে অনেকক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে রাখলে কিংবা কড়া রোদে চলাফেরার সময় খুব অস্বস্তি লাগে চোখে। এধরনের সমস্যা হলে পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন।

ক্লান্তি
পর্যাপ্ত পানির অভাবে শরীর ক্লান্ত হয়ে যায়। ক্লান্তিতে কাজে মনোযোগের অভাবের পাশাপাশি ঝিমুনিও পায়। শরীরে পানি সরবরাহ ঠিক থাকলে এধরনের সমস্যা হয়না। তাই রোজা রেখে অতিরিক্ত ক্লান্তি বা ঝিমুনি পেলে বুঝে নিন শরীরে পানির অভাব হয়েছে।

হজম সমস্যা
যা কিছুই খাচ্ছেন কিছুই হজম হচ্ছে না। তেলে ভাজা খাবার না খেলেও ভুগছেন গ্যাস্ট্রিকে। পর্যাপ্ত পানি পান করছেন তো? যদি না করে থাকেন তাহলে আজ থেকেই ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন। ব্রাইট সাইড।সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীর। ইফতারের পর একটু বিশ্রাম নিয়েই তারাবির ব্যস্ততা। তারাবির পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। আর তার পর সেহরিতে ভরপেট খাওয়া। সব কিছুর মাঝে পর্যাপ্ত পানি খাওয়ার কথা মনে থাকে না অনেকরই। ফলে সৃষ্টি হয় নানা রকম শারীরিক জটিলতা। পর্যাপ্ত পানি পান করছেন কিনা কীভাবে বুঝবেন? জেনে নিন শরীরে পর্যাপ্ত পানির অভাব হওয়ার লক্ষণগুলো সম্পর্কে।

মুখ ও ঠোটের শুষ্কতা
রোজা রাখলে মুখের শুষ্কতা স্বাভাবিক। সারাদিন পানি খাওয়া হয় না বলে মুখের ভেতরটা শুকিয়ে থাকে। তবে অতিরিক্ত শুষ্কতা কিংবা ঠোটের চামড়া ফেটে যাওয়ার সমস্যা দেখা গেলে বুঝতে হবে যে পর্যাপ্ত পানি পান করা হচ্ছে না।

কোষ্ঠকাঠিন্য
রমজানে যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে যে শরীর পর্যাপ্ত পানি পাচ্ছে না। এক্ষেত্রে প্রচুর পানি পান করতে হবে এবং নিয়মিত ইসবগুলের ভুষির শরবত খেতে হবে।

ত্বকের শুষ্কতা
রমজানে কি ত্বক নিষ্প্রাণ দেখাচ্ছে? যদি ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ দেখায় তাহলে আপনি পর্যাপ্ত পানি পান করছেন না। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত প্রচুর পানি পান করুন। সেই সাথে ত্বকে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা ফিরে আসবে।

চোখ জ্বালা ও শুষ্কতা
শরীরে পানির চাহিদা পূরণ না হলে চোখ জ্বালা-পোড়া করে। সেই সাথে চোখে শুষ্কতা অনুভব হয়। বিশেষ করে অনেকক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে রাখলে কিংবা কড়া রোদে চলাফেরার সময় খুব অস্বস্তি লাগে চোখে। এধরনের সমস্যা হলে পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন।

ক্লান্তি
পর্যাপ্ত পানির অভাবে শরীর ক্লান্ত হয়ে যায়। ক্লান্তিতে কাজে মনোযোগের অভাবের পাশাপাশি ঝিমুনিও পায়। শরীরে পানি সরবরাহ ঠিক থাকলে এধরনের সমস্যা হয়না। তাই রোজা রেখে অতিরিক্ত ক্লান্তি বা ঝিমুনি পেলে বুঝে নিন শরীরে পানির অভাব হয়েছে।

হজম সমস্যা
যা কিছুই খাচ্ছেন কিছুই হজম হচ্ছে না। তেলে ভাজা খাবার না খেলেও ভুগছেন গ্যাস্ট্রিকে। পর্যাপ্ত পানি পান করছেন তো? যদি না করে থাকেন তাহলে আজ থেকেই ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার