,

রোজায় ব্যাচেলরদের সেহরি

news-image

অনলাইন ডেস্ক : রমজানে আমরা যারা পরিবারের সঙ্গে থাকি তাদের খাওয়া-দাওয়ার তেমন কোন অসুবিধা না হলেও যারা হোস্টেল কিংবা মেসে ব্যাচেলর থাকেন তাদের এই রমজান মাসে খাওয়া-দাওয়া নিয়ে পড়তে হয় নানান সমস্যায়। বেশির ভাগ ক্ষেত্রেই তাদের সম্বল হয় হোটেল।

কিন্তু সেখানেও দেখা যায় খাবারের মান ভালো হয় না আর দামও বেশি থাকে। কিন্তু রমজান মাসে সারাদিন রোজা রেখে একটু মানসম্মত খাবার না খেলে তো হয় না, তাই অনেকেই রান্না করেই খেয়ে থাকেন।

তবে ঢাকায় কিছু কিছু এলাকাতে গ্যাসের সমস্যা থাকায় বাধ্য হয়ে স্টোভে রান্না করতে হয়। রান্নার আইটেম হয়তো বাসা-বাড়ির মত হয় না কিন্তু খাওয়া চলে যায়। তাই ব্যাচেলরদের জন্যই সহজ কিছু সমাধান নিচে দেয়া হলো-

ডিম ভাজি:
রোজার দিনে যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হয় সেক্ষেত্রে ডিম একটি পুষ্টিকর খাবার হিসেবে কাজ করবে। এতে সময়ও বাঁচবে আর ঝামেলাও কমবে।

উপকরণঃ
ডিম ১টি, পেঁয়াজ কুচি ২ টি, কাঁচামরিচ কুচি ৩ টি, সামান্য লবণ, টমেটো কুচি আর ধনে পাতা আর ভাজার জন্য তেল।

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, লবণ ধনে পাতা দিয়ে ডিমটি ভালো করে ফেটে নিন। এবার চুলায় ফ্রাইপ্যানে তেল গরম হলে সব উপকরণ ঢেলে দিন। কিছুক্ষণ পরে উল্টে-পাল্টে নামিয়ে নিন। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন।

আম দুধ ভাত:
রমজানে সেহরীতে আম দুধ-ভাত খেতে পারেন। দুধে রয়েছে পর্যাপ্ত পুষ্টি। যা শরীরের ঘাটতি পূরণে সাহায্য করে। আর মৌসুমি ফল হিসেবে আমের খ্যাতি তো রয়েছেই। আপনি চাইলে ইফতারের পর দুধ জ্বাল দিয়ে রাখতে পারেন, ফ্যানের নিচে বা মাটিতে ঠান্ডা জায়গাতে রাখতে পারেন গরম দুধ। এত করে নষ্ট হবে না। আর সেহরীতে উঠেই পারলে একটু গরম করে নিলেন।

উপকরণঃ
ভাত, আম ১ টি, চিনি টেবিল চামচের ১ চামচ ও সামান্য লবণ।

প্রস্তুত প্রণালীঃ
গরম ভাতের সাথে ১ টি আম আর স্বাদমত চিনি ও লবণ দিয়ে খেয়ে ফেলতে পারেন মজাদার ও পুষ্টিকর আম-দুধ ভাত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে