সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোরে ঘুম থেকে উঠার উপায়

news-image

অনলাইন ডেস্ক : সকালে ঘুম থেকে ওঠা সত্যিই বেশ কষ্টের। আরামের ঘুম হারাম করে কার সকালে উঠতে ইচ্ছে করে?‌ কিন্তু ভোরে উঠতে শুরু করলে তখন দেখবেন ভোরটা সত্যিই সুন্দর। সবাইকে উঠতেই হবে, এমন নয়। কিন্তু যারা উঠতে চান, অথচ উঠতে পারেন না, তাদের জন্য কয়েকটি প্রয়োজনীয় পরামর্শ।

❏‌ ভোরে উঠতে হবে বলে বেশি চাপ নেবেন না। রাতে যদি বারবার এটাই ভাবতে থাকেন, তাহলে ঠিকঠাক ঘুম হবে না। বরং ভাবুন, না উঠলেও মাথায় আকাশ ভেঙে পড়বে না। নিজেকে হালকা রাখুন।

❏‌ ভোরে উঠতে গেলে রাতে ঠিকঠাক ঘুমানোটা খুবই জরুরি। চেষ্টা করুন রোজ একই সময়ে ঘুমাতে যাওয়ার।

❏‌ ঘুমানোর জন্য পরিশ্রম জরুরি। সারাদিন যদি কাজের মধ্যে থাকেন, দেখবেন সহজেই ঘুম এসে যাবে।

❏‌ রাতে সোশাল সাইট একেবারেই নয়। একটা নির্দিষ্ট সময়ের পর ফেসবুক, হোয়াটস অ্যাপকে গুডবাই বলতে শিখুন।

❏‌ সম্ভব বলে রাতে বই নিয়ে শুতে যান। পড়তে পড়তে ভাল ঘুম হয়। তবে খুব বেশি বইয়ে ডুবে যাবেন না।

❏‌ সকালে একটা লক্ষ্য থাকলে ওঠাটা সহজ হয়। লক্ষ্য না থাকলে শিথিলতা এসে যায়। তাই নিজেই কোন একটা লক্ষ্য ঠিক করে নিন।

❏‌ অনেকেই অ্যালার্ম দিয়ে থাকেন। কিন্তু অধিকাংশ লোকই অ্যালার্ম বাজার পর তা বন্ধ করে দেন। তাই ফোনে বা ঘড়িতে অ্যালার্ম দিলে তা দূরে রাখুন।

❏‌ অনেকেই রাতে বারবার প্রস্রাবে ওঠেন। সারাদিন পর্যাপ্ত পানি পান। তবে সন্ধ্যার পর পানি কম পান করাই ভালো। এতে ঘুমের বিঘ্ন ঘটবে না। পারলে সকালে উঠে স্নান করে নিন। দেখবেন, অনেক ঝরঝরে লাগছে।

❏‌ হাঁটার লক্ষ্য রাখুন। পারলে ভাল সঙ্গী জুটিয়ে নিন। দেখবেন সেই সঙ্গীর হাতছানিতে আপনি ঠিক উঠে পড়েছেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি