,

বিসিএসে লাগবে এনআইডি, সিলেবাসে আসছে পরিবর্তন

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩৮তম বিসিএস পরীক্ষায় আসছে নানান পরিবর্তন। অনলাইন আবেদনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর সংযোজনকে বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া লিখিত পরীক্ষার সিলেবাসেও আসছে পরিবর্তন। বাংলাদেশ বিষয়াবলিতে (১ম ও ২য় পত্র) মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ৫০ নম্বর করে প্রশ্ন থাকবে। সেইসঙ্গে পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে।

বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বিসিএস পরীক্ষায় পরিবর্তন আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ সাদিক বলেন, ‘আমরা আজ একটি বৈঠকে বিসিএস পরীক্ষায় কিছু পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। বিসিএসের অনলাইন আবেদনে এতদিন শুধু স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম, রেজাল্টসহ অন্যান্য কিছু তথ্য চাওয়া হতো। এবার থেকে ন্যাশনাল আইডি (জাতীয় পরিচয়পত্র) নম্বরও চাওয়া হবে।’

চেয়ারম্যান বলেন, ৩৮ বিসিএস লিখিত পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে বাংলাদেশ বিষয়াবলি অংশে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ৫০ নম্বর নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, আগে একজন পরীক্ষক দিয়ে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হলেও আগামী বিসিএস থেকে দুইজন পরীক্ষক দিয়ে খাতা মূল্যায়ন করা হবে।

চলতি মাসেই ৩৮তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এবার থেকে বাংলার পাশাপাশি ইংরেজিতেও প্রশ্ন করছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে