টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা কোর্সে ভর্তিতে নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে (টিএসসি) ডিপ্লোমা কোর্সে ভর্তি কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে গত বছরের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) ডিপ্লোমা কোর্সে ভর্তি কেন অবৈধ ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি করে বুধবার হাইকোর্টের বিচারপতি এম. মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট সুরাইয়া বেগম।

বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স টেকনোলজির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল আজিজ এবং বগুড়ার নর্থবেঙ্গল ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. রোকনুজ্জামানের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত।

রিট আবেদনকারীদের দাবি, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চার বছরের টেকনিক্যাল ডিপ্লোমা কোর্স চালু আছে। কিন্তু সরকারি অনুমোদন ছাড়াই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গত বছর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে ডিপ্লোমা কোর্সে ভর্তি করে।

একইভাবে এ বছরও ভর্তির জন্য গত ২৩ মে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। পাশাপাশি গত বছর করা ভর্তি বাতিল চাওয়া হয়। ওই আবেদন শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।

এফএইচ/এএইচ/আরআইপি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার