,

কাতারে বাংলাদেশিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ

news-image

নিউজ ডেস্ক : সৌদিসহ সাত দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করায় সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। মঙ্গলবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বিশেষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দোহায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বিশেষ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতার ও উপসাগরীয় অন্যান্য কয়েকটি দেশের মধ্যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দূতাবাস। এছাড়া কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরিস্থিতির পরিবর্তিত প্রেক্ষাপট পর্যবেক্ষণ ও যথাযথ বিশ্লেষণের মাধ্যমে দূতাবাস বাংলাদেশিদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করবে। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে একক কোনো সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দেয়া হয়েছে কাতার প্রবাসী বাংলাদেশিদেরকে।

উপসাগরীয় অঞ্চলে সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ এনে সোমবার কাতারের সঙ্গে সাতটি দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, মিসর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ইয়েমেন ও মালদ্বীপ। মুসলিম ব্যাদারহুড, ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদাসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে কাতারের সহায়তার অভিযোগে দোহার সঙ্গে একযোগে সম্পর্ক ছিন্নের এ ঘোষণা আসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে