রোজায় দাঁত ও মুখের যত্নে যেসব বিষয় খেয়াল রাখবেন

news-image

স্বাস্থ্য ডেস্ক : রোজা রাখার কারণে দিনের পুরোটা সময় পানাহার থেকে বিরত থাকা হয়। এ সময় অনেকেই দাঁত ও মুখের পরিচর্যা নিয়ে ভাবনায় পড়েন। তাই এ সময় দাঁত ও মুখের পরিচর্যার জন্য কিছু বাড়তি যত্ন প্রয়োজন। রোজার সময় দাঁত ও মুখে যেসব অসুবিধা হয়, তার মধ্যে অন্যতম হলো মুখে দুর্গন্ধ ও দাঁতের গোড়া থেকে রক্ত পড়া।

মুখে দুর্গন্ধ

মুখে বাজে গন্ধ এ সময় খুবই সাধারণ একটি সমস্যা। অনেকে অযথা বার বার থুতু ফেলেন। এটি মুখগহ্বরের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে। এতে মুখগহ্বর শুকনোভাব হয়। এ বিষয়টি দাঁত, মাড়ি, জিহ্ববা, মুখগহ্বর- কিছুর জন্যই স্বাস্থ্যকর নয়। মুখগহ্বর শুকনো থাকার কারণে মুখে বাজে গন্ধ হয় বলে ধারণা করা হয়। এ ছাড়া দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে আমাদের জিহ্বার ওপর সালফারের প্রলেপ পরে। এ কারণেও মুখে বাজে গন্ধ হয় বলে মনে করা হয়।

দাঁত ব্রাশ করা মুখের গন্ধ দূর করতে পারে। তবে দাঁত ব্রাশ করতে অস্বস্তি হলে মেসওয়াক ব্যবহার করতে পারেন। তবে মেসওয়াক ব্যবহারে সতর্ক থাকতে হবে। তাড়াহুড়া করে মেসওয়াক ব্যবহার ঠিক নয়। এর মাথা যদি ক্রমাগত মাড়িতে আঘাত করতে থাকে তাহলে দাঁতের গোড়া থেকে মাড়িটি সরে যায়। এতে দাঁতের গোড়ায় শিরশির অনুভূতি হয়।

দাঁতের গোড়া থেকে রক্ত

আমাদের দাঁতের গোড়ায় পাথর থাকার কারণে মাড়িতে প্রদাহজনিত রোগ দেখা দেয়। এতে ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে। স্কেলিং করালে এ সমস্যা থেকে সহজেই বের হয়ে আসা যায়।

রোজার সময় যেভাবে দাঁত ও মুখের যত্ন নেবেন

১। সেহরি বা ইফতারের সময় দাঁত ব্রাশ করুন, মেসওয়াকও ব্যবহার করতে পারেন।

২। প্রয়োজনে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।

৩। প্রয়োজন ছাড়া থুতু ফেলবেন না।

৪। জিহ্ববা পরিষ্কার রাখুন।

৫। ঝাঁঝালো খাবার এড়িয়ে চলুন।

৬। দাঁতের মাড়িতে ব্যথা বা রক্ত আসলে চিকিৎসকের পরামর্শ নিন।

লেখক : ডা. আহমেদ বুলবুল, ডেন্টাল সার্জন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার