,

সফেদার স্বাস্থ্য উপকারিতা

news-image

স্বাস্থ্য ডেস্ক : বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রধান ফারাহ মাসুদা সফেদা ফলের গুণাগুণ সম্পর্কে জানান। প্রতি ১০০ গ্রাম সফেদা থেকে ৮৩ কিলো ক্যালরি খাদ্য শক্তি পাওয়া যায়। এছাড়াও এতে ০.৭ গ্রাম প্রোটিন, ২১.৪ গ্রাম কার্বোহাইড্রেট ও ১.১ গ্রাম ফ্যাট থাকে।

আরও থাকে ০.০২ মি.গ্রা. ভিটামিন বি-১, ০.০৩ মি.গ্রা. ভিটামিন বি-২ এবং ৬ মি.গ্রা. ভিটামিন সি। সফেদা থেকে ০.৫ গ্রাম খনিজ, ২৮ মি.গ্রা ক্যালসিয়াম ও ২ মি.গ্রা লৌহ পাওয়া যায়। এই ফলে ভিটামিন ‘এ’ ক্যারোটিন হিসেবে থাকে। ১০০ গ্রাম সফেদা থেকে ৯৭ মাইক্রো গ্রাম ক্যারোটিন পাওয়া যায়।

সফেদার উপকারিতাগুলো হল-

* প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে যা তাৎক্ষণিকভাবে শক্তি দেয়।

* রয়েছে ক্যালসিয়াম ও লৌহ। যা হাড় ও দাঁত সুস্থ রাখে।

* ‘অ্যান্টিইনফ্লামাটরি’ উপাদান প্রদাহজনিত সমস্যা সমাধান করে।

* পেটের নানান সমস্যা সমাধানের পাশাপাশি গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে।

* ক্যারোটিন চোখের সুস্থতা রক্ষা করে ও রাতকানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।

* ওজন কমাতে সাহায্য করে। নিয়মিত খেলে স্থূলতা জনিত সমস্যা সমাধান হয়।

সফেদা মানসিক চাপ কমাতে সাহায্য করে। নিয়মিত খেতে পারলে অনিদ্রা, উদ্বেগ এবং বিষণ্নতা নিয়ন্ত্রণ করতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে