শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দপ্তরি নিয়োগে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

dorবার্তা কক্ষ:এ কেমন নিয়ম নিয়োগের পরিবর্তে নির্বাচন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা ও বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে অনিয়ম ও দূর্নিতির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে কাহেতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, উপজেলা চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকারের নির্দেশে কাহেতুরা গ্রামের মোঃ আবুল হাসানকে দপ্তরি নিয়োগ দেওয়া হয়্। তাতে বাধ সাধে সরকার দলীয় ইউনিয়ন নেত্রীবৃন্দ। দলীয় পরিচয় ধারী কিছু সংখ্যক নেতা উক্ত নিয়োগকে বাদ দিয়ে মোঃ আল আমিনকে দপ্তরি নিয়োগে জোর চেষ্টা চালায়। শনিবার দপ্তরি নিয়োগ নিয়ে কুন্ডা ইউনিয়ন দলীয় নেতা কর্মীরা এক নির্বাচনের আয়োজন করে। কিন্তু আবুল হাসান ও তার পক্ষের আওয়ামী লীগ নেতা মোঃ ওয়াছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, কুন্ডা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ লতিফ হোসেন, এডভোকেট মুজিবুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক মোঃ সামসু মিয়া মেম্বার অনুপস্থিত থেকে উক্ত নির্বাচন ও আল আমিনের নিয়োগ মানতে নারাজ। অপর দিকে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর ২০জুন তারিখে সুপারিশকৃত স্কুলের জমি দাতার আতœীয় সেম্বু দেবনাথ কে বাদ দিয়ে হাসান খাঁনকে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে ও অভিযোগ রয়েছে। জানা গেছে হাসান খাঁন জামায়াত ইসলামের সমর্থনকারী।  লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন দাস ও এস এম সি কমিটির সভাপতি হাজী মোঃ ছফিল উদ্দিন ও অপর দিকে কাহেতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব ও এস এম সি সভাপতি মোঃ মাহমুদা বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে নিয়োগ দুটি সমন্ধে জানতে চাইলে তারাও এ নিয়োগ মানতে নারাজ। সহকারী শিক্ষা কর্মকর্তা  মোঃ রবিউল আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমার কিছুই করার নেই ।এ বিষয়ে নাসির নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন বলেফোন রেখে দেন ।–সূত্র: ব্রাহ্মণবাড়িয়া24

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ