,

কাবুলে নিহতের সংখ্যা বেড়ে ৯০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এতে আহত হয়েছে আরও ৪ শতাধিক।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কাবুলের কূটনৈতিক এলাকায় কর্মব্যস্ততার শুরুতেই এ বোমা হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয়দের ধারণা, আগে থেকেই পানিবাহী একটি ট্যাংকারে বিস্ফোরক রাখা হয়েছিল। বিস্ফোরণের পর পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ঘটনাস্থলে গাড়ি-বাড়িসহ অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণস্থলের পাশেই জার্মান দূতাবাস, ভারতীয় দূতাবাস, জাপানিজ দূতাবাস, মার্কিন দূতাবাস, ফরাসি দূতাবাস ছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে।

এদিকে আফগান পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মান দূতাবাসের খুব কাছেই বিস্ফোরণ হয়েছে। এই এলাকায় আরো কয়েকটি দূতাবাস রয়েছে। এছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসস্থানও রয়েছে। কিন্তু ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এখনো কেউ ঘটনার দায় স্বীকার করেনি।

কাবুলের বাসিন্দা ফাতিমা ফাইজি বলেন, বিস্ফোরণের ভয়াবহতা এতো বেশি ছিল যে, আমাদের ঘরের জানালা ভেঙে গেছে। আগে এতো বড় বিস্ফোরণ দেখিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে