,

কাবুলে নিহতের সংখ্যা ৮০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির খবরে জানা গেছে, স্থানটি দেশটির রাষ্ট্রপতিভবন ও বিদেশি দূতাবাসের খুব কাছাকাছি।

এতে প্রাথমিকভাবে ৮০ জন নিহত ও অন্তত ৩০০ জন আহতের খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ। শতশত মিটার দূরেও বিস্ফোরণটির আঘাত হানার খবর পাওয়া গেছে। এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, কেন্দ্রীয় জাবাব চত্বরের কাছে একটি গাড়িতে এই ভয়াবহ বিস্ফারণ হয়।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কাবুলের আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল মেঘ ভাসতে থাকে। এছাড়া কাবুল থেকে বিবিসির প্রতিবেদক হারুন নাজাফিজাদা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই আতঙ্কগ্রস্ত হয়ে মানুষ এদিক ওদিক ছুটতে থাকে। এসময় আহত অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের স্থানসহ আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
সাম্প্রতিক সময়ে কাবুলে অনেকগুলো ভয়াবহ হামলা চালানো হয়েছে। আর এর মাধ্যমে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির খারাপ অবস্থা তুলে ধরছে। এ মাসের শুরুতেই দেশটিতে মার্কিন দূতাবাসের পাশ দিয়ে যাওয়ার সময় ন্যাটো বহরকে লক্ষ্য করে চালানো একটি হামলায় অন্তত আট জনের মৃত্যু হয়। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে