সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুলে কূটনৈতিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে ৯ জন নিহত, আহত ৮৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকালে ওয়াজির আকবর খান এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রনালয়। খবর এএফপি, ফক্স নিউজ, বিবিসি’র।

বিস্ফোরণস্থলের আশে পাশে কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। এছাড়া রাষ্ট্রপতি ভবনও হামলার স্থান থেকে বেশি দূরে নয়।

দেশটির জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র ইসমাইল কাউসি জানান, এখন পর্যন্ত ৬৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-মুখপাত্র নাজিব দানিস জানান, বিস্ফোরণ এতোটাই বড় ছিল যে, এতে ৩০টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসির সংবাদদাতা জানান, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট