,

মালয়েশিয়ার নাগরিকত্ব চান জাকির নায়েক

news-image

অনলাইন ডেস্ক : ড. জাকির নায়েক মালয়েশিয়ার নাগরিকত্ব চান। এনআইএ-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। গ্রেফতারি এড়াতেই তিনি এই পদক্ষেপ নিতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও মালয়েশিয়া সরকারের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেক্ষেত্রে জাকির নায়েক মালয়েশিয়াতে গিয়ে কী করে গ্রেফতার এড়াবেন, সে বিষয়েই প্রশ্ন উঠেছে।

গত বছর বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশন এলাকায় হোলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হানা হয়। সেই হামলায় অংশ নেওয়া জঙ্গিরা বিতর্কিত ভারতীয় ধর্মীয় প্রবক্তা জাকির নায়েকের অনুষ্ঠান ‘পিস টিভি’তে দেখে অনুপ্রাণিত হয়েছিল বলে জানা যায়। পরে কাশ্মীরে হিজবুল মুজাহিদিন জঙ্গি কমান্ডার বুরহান ওয়ানিকে হত্যা করে সেনাবাহিনী। জানা যায় তিনিও জাকির নায়েকের অনুষ্ঠাণের ভক্ত ছিলেন। ইতিমধ্যে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ উঠছে জাকির নায়েকের সংস্থার বিরুদ্ধে। মুম্বাইতে সেই সংস্থায় তালা ঝুলিয়েছে পুলিশ। বন্ধ করা হয়েছে তার ‘পিসি টিভি’র অনুষ্ঠান সম্প্রচার।

ঢাকার গুলশনে হামলার পরই মুম্বাই ছেড়ে সৌদি আরবে চলে গিয়েছেন জাকির নায়েক। তিনি এখন সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে রয়েছেন। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে