সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানামার প্রাক্তন স্বৈরশাসকের মৃত্যু

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : পানামার প্রাক্তন স্বৈরশাসক জেনারেল ম্যানুয়েল অ্যান্তোনিও নরিয়েগা মারা গেছেন। সোমবার রাতে ৮৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

সম্প্রতি নরিয়েগার মস্তিস্কে অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকে তিনি রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন।

১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন নরিয়েগা। দক্ষিণ আমেরিকায় সমাজতন্ত্রের অগ্রযাত্রা ঠেকাতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিলেন তিনি। তবে ১৯৮৯ সালে প্রেসিডেন্ট বুশের আমলে পানামায় অভিযান চালিয়ে নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদকপাচারকারীদের সঙ্গে সম্পর্ক রাখতেন এবং বিরোধীদের দমনে হত্যা-নির্যাতন চালাতেন।

গ্রেপ্তারের পর মাদক পাচার, হত্যা, অর্থ পাচার ও নির্যাতনের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে নরিয়েগার বিচার হয়। সেখানেই তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে গত জানুয়ারিতে মস্তিস্কে অপারেশনের জন্য তাকে মুক্তি দিয়ে পানামায় গৃহবন্দীর আদেশ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট