,

রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ তদন্তে জাতিসংঘ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত মিশনের সদস্যদের নাম ঘোষণা করেছে জাতিসংঘ। মঙ্গলবার স্বাধীন এই কমিশনের নাম ঘোষণা করা হয়।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক এই তদন্ত মিশনের প্রধান করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ইন্দিরা জয়সিংকে। মিশনের অন্য দুই সদস্য হচ্ছেন, শ্রীলংকার মানবাধিকার কর্মী রাধিকা কুমারাস্বামী ও অস্ট্রেলিয়ার অধিকারকর্মী ক্রিস্টোফার সিডোটি।

গত বছর মিয়ানমারের মংড়ুতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়। এর জের ধরে রাখাইন রাজ্যে শুদ্ধি অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। সেনাদের হত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা। অভিযোগ ওঠে, রাজ্যে অভিযান চালানোর সময় রোহিঙ্গা নারীদের গণধর্ষণও করে সেনারা। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে সেখানে তদন্ত কমিটি পাঠানো হয়। কমিটি সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নির্মূলের অভিযোগ আনে। তবে গত সপ্তাহে মিয়ানমার সরকার সেই প্রতিবেদন প্রত্যাখান করে জানিয়েছে, এসব অভিযোগ সত্য নয়।

জাতিসংঘের নতুন এই তদন্ত মিশন রোহিঙ্গাদের অভিযোগ ও সরকারের দাবি খতিয়ে দেখবে। এজন্য রাখাইনে কমিটির সদস্যদের অবাধ প্রবেশ ও সহযোগিতার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে