বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমজমের পানি নিয়ে প্রতারণা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পবিত্র রমজান এলেই এমনকি সউদি আরবেও জমজমের পানির চাহিদা বেড়ে যায়। কারণ, প্রত্যেক সউদিবাসীই জমজমের পানি দিয়ে রোজা ভাঙতে অর্থাৎ ইফতার করতে চান। আর উমরাহ ও হজ করতে আসা বিদেশিরা তো দেশে নিয়ে যাওয়ার জন্য বিপুল পরিমাণ জমজমের পানি কেনেনই।

এই বিপুল চাহিদাকে কাজে লাগিয়ে লোক ঠকানোর ”ব্যবসায়” নেমে পড়েছে এক শ্রেণীর ”মানুষ”। তারা সাধারণ পানি জারে ভরে ”জমজমের পানি” লেবেল লাগিয়ে দিব্যি বিক্রি করে চলেছে। বিষয়টি জানতে পেরে ক’দিন আগে সউদি সরকার দেশব্যাপী অভিযান চালায়। এ সময় ভুয়া জমজমের পানির কয়েক হাজার বোতল ভেঙ্গে ফেলা হয়, এসব পানি বিক্রয়কারী দোকান সীল করে দেয়া হয় এবং অনেক বেআইনী রিফিলিং প্ল্যান্ট বন্ধ করে দেয়া হয়।

জমজমের পানি নিয়ে এই অবৈধ ব্যবসা বন্ধ এবং মানুষ যাতে আসল জমজমের পানি পায়, তা নিশ্চিত করতে সউদি সরকার নির্দিষ্ট কিছু দোকানকে এই মূল্যবান পানি বিক্রির অনুমতি দিয়েছিল। কিন্তু দেখা যায়, বহু দোকান জমজমের পানির সঙ্গে সাধারণ পানি মিশিয়ে ”জমজমের পানি” বলে দিব্যি বিক্রি করছে।

সরকারের সাম্প্রতিক অভিযানে মদিনা থেকে তিন হাজারের বেশি, বুরাইদাহ থেকে সাড়ে ছয় হাজার বোতল, মক্কা থেকে দুই লাখ বোতল এবং হাইল থেকে ১৬শ’ বোতল ভেজাল জমজমের পানি আটক করে।

সউদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ অননুমোদিত দোকান থেকে জমজমের পানি না কেনার জন্য ক্রেতাদের সতর্ক করে দিয়েছে। সূত্র : সউদি গেজেট

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ