,

উত্তর কোরিয়াকে পাল্টা জবাব দেয়া হবে: জাপান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার বিরুদ্ধে পাল্টা জবাবের হুমকি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সোমবার নিজ দেশের জলসীমায় উত্তর কোরিয়ার স্কুড ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিবাদে এই হুমকি দিলেন তিনি।

আবে বলেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে জাপান উত্তর কোরিয়াকে সমুচিত জবাব দেবে। এই পরীক্ষার নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কতা উপেক্ষা করে বারবার উত্তর কোরিয়ার উস্কানী আমরা কখনোই সহ্য করবো না। ’

আবের ভাষায়, ‘জি সেভেন সম্মেলনে উত্তর কোরিয়ার সমস্যাকে আন্তর্জাতিক সম্প্রদায় সর্বোচ্চ প্রাধান্য দিতে সম্মত হয়েছে। উত্তর কোরিয়াকে নিবৃত্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আমরা সুস্পষ্ট পদক্ষেপ নেবো। ‘

আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া গত তিন সপ্তাহ ধরে প্রত্যেক সপ্তাহেই একটি করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ জাপানি জলসীমায় স্বল্প পাল্লার স্কুড ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে দেশটি।

জাতিসংঘের বারবার নিষেধাজ্ঞার সতর্কতা ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি সত্ত্বেও চলতি বছর মোট ১২টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্বল্প পাল্লার ওই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের ছয় মিনিটের মাথায় বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন মার্কিন সামরিক পর্যবেক্ষকরা। তবে জাপানের পক্ষ থেকে জানানো হয়ে, ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ অর্থনৈতিক জোনের ভেতর এসে পড়েছে।

এর আগে জি সেভেন নেতাদের সম্মেলনে উত্তর কোরিয়াকে ‘বড় সমস্যা’ হিসেবে আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই সমস্যার সমাধান দরকার। এরই মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল দেশটি।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে উত্তর কোরিয়া। এ ইস্যুতে দুদেশের উত্তেজনা মাত্রা ছাড়িয়েছে। দেখা দিয়েছে যুদ্ধাবস্থা। চীন উত্তর কোরিয়াকে দমনে সহায়তা না করলে প্রয়োজনে একাই সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় দুপক্ষকেই সতর্ক করেছে চীন ও রাশিয়া।

চলতি বছর উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এ অঞ্চলে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সাথে দেশটির উত্তেজনা চরমে পৌঁছেছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলেও বিরাজ করছে উদ্বেগ। সব পক্ষকে ‘সংযত আচরণ’ করার আহ্বান জানিয়েছে পিয়ংইয়ংয়ের মিত্র চীন।

কূটনৈতিক উপায়ে বিরোধ নিরসনে রাজি হলেও উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র। এ জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করাসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে নিয়ে কূটনৈতিক উপায় অবলম্বন এবং উত্তর কোরিয়াকে ‘সন্ত্রাসীদের মদদদাতা রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে