,

জামাতার পাশে দাঁড়ালেন ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য একটি গোপন চ্যানেল তৈরি করতে চেয়েছিলেন বলে জামাতা জেরার্ড কুশনারের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার দেওয়া এক বিবৃতিতে কুশনারের কাজের প্রশংসা করে সেই ইঙ্গিতই দিয়েছেন তিনি।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে সরাসরি রুশ কর্মকর্তাদের যোগাযোগ তৈরির বিষয়ে কাজ করছিলেন কুশনার। মার্কিন নজরদারি এড়িয়ে কীভাবে ট্রাম্প মস্কোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারেন সে বিষয়টি নিয়ে কুশনার রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ডিসেম্বরে আলাপ করেছিলেন তিনি। পত্রিকা দুটির প্রতিবেদনে আরো বলা হয়, এ বিষয়ে কুশনারের বিরুদ্ধে তদন্ত করবে এফবিআই।

কুশনারের সমর্থনে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘ জেরার্ড দেশের জন্য মহান কাজ করছে। তার ওপর আমার পুরো আস্থা আছে। ভার্চুয়ালি তাকে প্রত্যেকেই সম্মান করে এবং সে এমন একটি প্রোগ্রাম নিয়ে কা করছে, যা আমাদের দেশের হাজার কোটি ডলার বাঁচাবে। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে বেশ ভাল মানুষ।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে