,

যুক্তরাষ্ট্রে সন্দেহভাজনের গুলিতে নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে গুলি করে অঙ্গরাজ্যের শান্তিরক্ষার কাজে নিয়োজিত শেরিফ ডেপুটিসহ আটজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মিসিসিপি কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন বলেন, গতকাল শনিবার রাতে লিংকন কাউন্টির পৃথক তিনটি স্থানে এই গুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ওই ব্যক্তির বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। গুলি করে হত্যার কারণও জানা যায়নি।

ওয়ারেন স্ট্রেইন আরও বলেন, আটক সন্দেহভাজন ওই ব্যক্তি গুলি করে হত্যার আগে আট ব্যক্তিকে চিনতেন কি না, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ প্রসঙ্গে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফোনে বন্দুকধারীর হামলার খবর পেয়ে শেরিফ কার্যালয়ের একজন ডেপুটি ঘটনাস্থলে যান। ওই সময় সন্দেহভাজন আটক ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। বাকি নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে