,

মেলানিয়ার সাড়ে ৫১ হাজার ডলারের জ্যাকেট

news-image

অনলাইন ডেস্ক : ফ্যাশন দুনিয়ায় যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আলাদা একটা পরিচিতি রযেছে। ইতালির জি-৭ এর এক অনুষ্ঠানে গত শুক্রবার মেলানিয়া ডলসে অ্যান্ড গাব্বানার নকশা করা অসাধারণ একটি কোট পরেছিলেন। পোশাক দেখে সবার মাথা ঘুরে গেছে। দামের কারণে এই পোশাক নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে চলছে নানা মন্তব্য।

ডলসে ও গাব্বানার তৈরি ফুলের কাজ করা মেলানিয়া ট্রাম্পের থ্রি-ডি এই কোটের দাম ৫১ হাজার ৫০০ ডলার। ইতালির কাতানিয়ায় ওই কোট পরে এক প্রাসাদের বাইরে গাড়ি থেকে নামেন তিনি। এই কোটটিতে বিভিন্ন রঙের থ্রি-ডি ফুলের সমাহার রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফরের শেষ দিন ইতালিতে জি-সেভেন সামিটে মেলানিয়া সিল্কের এই কোট পরেন।

মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিনিদের গড় পারিবারিক আয় সাড়ে ৫১ হাজার ডলার। এখন প্রশ্ন হলো, মেলানিয়ার কোটের দাম কতজনের আয়? উত্তরটা হলো, এই কোটের যে দাম, তা অনেকের পুরো বছরের বেতনের প্রায় সমান।

অনলাইনে ওই কোটের আগাম ফরমাশের জন্য প্রয়োজন ছিল ২৫ হাজার ৭৫০ ডলার। প্রায় ৬৫ শতাংশ মার্কিনি বছরে যা আয় করেন, মেলানিয়ার ওই কোটের দাম তাদের আয়ের সমান।

মার্কিন পরিসংখ্যান ব্যুরোর ২০১৬ সালের তথ্য অনুযায়ী, মেলানিয়ার এই জ্যাকেটের যে দাম, তা যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত মানুষের বার্ষিক আয়ের চেয়ে সামান্য কম। যুক্তরাষ্ট্রে ৫১ হাজার ৫০০ মার্কিন ডলার আয় করা ব্যক্তি ৬৫ শতাংশ। মধ্যম আয়ের ব্যক্তিদের বছরে আয় ৫৩ হাজার ৮৮৯ ডলার।

গত শুক্রবার ডলসে অ্যান্ড গাব্বানার স্টেফানো গাব্বানা মেলানিয়া ট্রাম্পের কোর্টের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ‘ধন্যবাদ’ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

মেলানিয়া প্রথম যখন হোয়াইট হাউসে যান, তখনো ডলসে গাব্বানার নকশা করা পোশাককে বেছে নিয়েছিলেন। তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে